সংঘাতের মধ্যেই ইসরাইল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:৩০ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা অনেকটা কমে আসলেও গাজায় ইসরাইলি বিমান হামলা পঞ্চম দিনেও এতটুকু কমেনি। বরং মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু সরকার।

এ পরিস্থিতিতে বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স’র।

মিলার জানান, ইসরাইলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ইসরাইলিদের প্রতি সংহতি জানাবেন তিনি।

গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত এক হাজারের বেশি ইসরাইলি নিহত হন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে দাবি করেছে উভয়পক্ষ।

হামাস হঠাৎ কেন এই হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে মুখপাত্র মিলার আরও বলেছেন, ‘তার এই সফর মূলত ইসরাইলের প্রতি সংহতি ও সমর্থনের বহিঃপ্রকাশ। ইসরাইলের নেতাদের কাছ থেকে সরাসরি তিনি শুনতে চান কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাদের কী কী প্রয়োজন এবং কীভাবে সহায়তা করা যেতে পারে।’

এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনি নিহতের দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ধারাবাহিক বোমা ছুড়তে থাকায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছে বলে উল্লেখ করে মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর