বিবিসি সাংবাদিকদের পেটালো ইসরাইলি পুলিশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৪ পিএম

সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা বিবিসির একদল সাংবাদিককে মারধর করেছে ইসরাইলি পুলিশ। বিট্রিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ইসরাইলের সাবেক রাজধানী তেল আবিবে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালানোর পর তেল আবিবসহ বিভিন্ন শহরে সংবাদ সংগ্রহ ও সেগুলো প্রচারের কাজ করছিলেন বিবিসির এই সাংবাদিকরা।

বিবিসি জানিয়েছে, শুক্রবার তেল আবিবে কাজ শেষে হোটেলে ফেরার সময় সাংবাদিকদের গাড়িটি আটকায় পুলিশ।

ওই সময় গাড়িতে ছিলেন ইসরাইলি সাংবাদিক মুহাননাদ তুতুনজি, হাইথাম আবুদিয়াব এবং বিবিসির অ্যারাবিক দল।

তাদের গাড়িতে ‘টিভি’ লেখা স্টিকার ছিলো। এরপরেও ওই সাংবাদিবকদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। এরপর গাড়ির ভেতর তল্লাশি চালানো হয় এবং তাদের দেওয়ালে চেপে ধরা হয়।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে ‘ইসরাইল-গাজা’ যুদ্ধ নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।

সাংবাদিক মুহাননাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব জানিয়েছেন, তারা নিজেদের বিবিসির সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের কাছে তাদের পরিচয়পত্র দেখান।

তুতুনজি পুলিশের এই হয়রানির বিষয়টির ভিডিও করতে যান তখন তার ফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি মাটিতে আছড়ে ভেঙে ফেলে তার গলা চেপে ধরা হয়।

বিবিসির মুখপাত্র বিবৃতিতে আরও বলেছেন, আমাদের বিবিসি অ্যারাবিক দলটিকে তেল আবিবে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে মিডিয়া লেখা সত্ত্বেও ইসরেইলি পুলিশ তাদের গাড়ি আটকায় এবং হামলা করে।

হামলার বিষয়ে কথা বলতে এবং সংবাদের জন্য মন্তব্য নিতে ইসরাইলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলো বিবিসি।

এদিকে হামাস-ইসরাইল সংঘাতের প্রথম সপ্তাহের মধ্যেই নিহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক রয়েছেন।

শুক্রবার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত এক সপ্তাহে এ যুদ্ধে ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর