চলমান সংঘাতে ৩০২ ইসরাইলি সেনার মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম

গত ৭ অক্টোবর থেকে গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ৩০২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার নতুন করে তিন নিহত সেনার পরিচয় প্রকাশের সময় এই সংখ্যা উল্লেখ করেছে ইসরাইলি বাহিনী। তবে নিহতদের সবার পরিচয় এখনও প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন। খবর আনাদোলু এজেন্সি’র।

গত ১১ দিন ধরে ইসরাইলি বাহিনী ও হামাসের চলা সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার ঘটনায় অন্তত এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হন। 

আল জাজিরার সবশেষ প্রতিবেদনে জানা গেছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়ে ১০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাজা উপত্যকায় ইসরাইলের বোমা বর্ষণ চলতে থাকায় ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাহিনীটির আগ্রাসন বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক, জর্ডান, ইরানসহ আরও কয়েকটি আরব দেশ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর