পূর্বনির্ধারিত ইসরাইল সফর বাতিল করলেন এরদোয়ান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৩৪ পিএম

হামাসের সাথে চলমান সংঘাতের জেরে ইসরাইলে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়ে সফরটি বাতিলের ঘোষণা দেন তিনি।

আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যুদ্ধবিরতির জন্য তুরস্ক রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক উপায় অবলম্বন করবে। খবর দ্য গার্ডিয়ান’র।

তিনি বলেছেন, সংঘাত শুরুর আগে তার ইসরাইল সফরের পরিকল্পনা ছিল। কিন্তু এখন তা বাতিল করা হয়েছে। হামাসের বিরুদ্ধে আক্রমণে ইসরাইলকে নিরঙ্কুশ সমর্থন করায় পশ্চিমা শক্তিগুলোর সমালোচনাও করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ইসরাইলের জন্য পশ্চিমাদের চোখের পানি প্রতারণা।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনও জঙ্গি সংগঠন নয়, এটি একটি মুক্তিকামী গোষ্ঠী, মুজাহিদিন। যারা নিজেদের ভূমি ও মানুষকে রক্ষায় লড়াই করছে।

শান্তি আহ্বানের প্রতি কর্ণপাত করা ও গাজায় হামলা বন্ধের জন্য ইসরাইলকে আহ্বানও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি ইসরাইলেও হামলা বন্ধের আহ্বান জানান।

এরদোয়ান বলেছেন, ইসরাইল রাষ্ট্রের সঙ্গে তার কোনও সমস্যা নেই, কিন্তু দেশটির নীতির সঙ্গে বিরোধ রয়েছে। বাইরে থেকে মধ্যপ্রাচ্যে ইসরাইলকে সমর্থন দিয়ে অঞ্চলটিতে উত্তেজনায় উসকানি দেওয়া বন্ধ করা উচিত। যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য মুসলিম দেশগুলোর কাজ করা দরকার।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর