জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। জাতিসংঘের এই প্রস্তাবকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

শুক্রবার গাজায় ‘মানবিক যুদ্ধবিরতির’ প্রস্তাবটি বিপুল ভোটে এগিয়ে থেকে সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল। খবর আনাদোলু এজেন্সি’র।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এটি একটি জঘন্য প্রস্তাব।

কোহেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বলেন, আমরা হামাসকে নির্মূল করতে চাই। যেভাবে নাৎসি ও আইএসকে নির্মূল করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, ফিলিস্তিন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশ যুদ্ধবিরতির এ প্রস্তাব উপস্থাপন করে। এই প্রস্তাবটি ১২০/১৪ ভোটে পাস হয়েছে। ৪৫টি দেশ এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

এই প্রস্তাবে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসনের নিন্দা করা হয়েছে। তাছাড়া সন্ত্রাসী কার্যক্রম ও নির্বিচারে আক্রমণ করা এবং পাল্টা-আক্রমণে উসকানি দেওয়ারও নিন্দা জানানো হয়েছে।

জাতিসংঘের এই প্রস্তাবের মাধ্যমে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই প্রস্তাবে সহিংসতা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে কোনো দেশের ভেটো ক্ষমতা নেই। তবে সেখানে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের কোনও আইনি বাধ্যবাধকতাও নেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

এর আগে, গত কয়েক দিনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে একাধিক প্রস্তাব উত্থাপন করা হলেও তার কোনোটিই পাস হয়নি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর