গাজায় দৈনিক দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি তেল প্রবেশ করার অনুমতি দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে এ অনুমোদন দিলো দেশটি।

এতে চরম জ্বালানি সংকটে ভুগতে থাকা গাজার  ফিলিস্তিনিদের কষ্ট কিছুটা হলেও কমবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গাজায় প্রতি দুই দিনে প্রায় এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল প্রবেশের অনুমতি দেওয়া হবে।’

এই জ্বালানি তেলের বেশির ভাগই মানবিক সহায়তা বহনকারী ট্রাক এবং গাজায় পানি ও স্যানিটেশনের সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘকে সরবরাহ করা হবে। বাকিটা ব্যবহার করা হবে জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে যাওয়া মুঠোফোন ও ইন্টারনেট পরিষেবা সচল রাখার জন্য।

শুক্রবার গাজায় যোগাযোগ পরিষেবা সরবরাহকারী সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কাছ থেকে কিছু জ্বালানি পাওয়ার পর সেখানকার যোগাযোগ পরিষেবা কিছুটা সচল হয়েছে।

গত বৃহস্পতিবার ইউএনআরডব্লিউএ ইসরায়েলকে সতর্ক করে বলে, চরম জ্বালানি সংকটের কারণে গাজায় তাদের সব কার্যক্রম বন্ধ হওয়ার পথে। এরপরই সেখানে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহের অনুমতি দিলো ইসরাইল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গাজায় জ্বালানি সরবরাহের এ সিদ্ধান্তটি সপ্তাহ খানেক আগেই নেওয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্ত ঘোষণায় দেরী হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রকে দুইটি কারণ দেখায় ইসরাইল।

ইসরাইলি কর্মকর্তাদের দাবি, গাজার দক্ষিণাঞ্চলে জ্বালানি তখনও ফুরিয়ে যায়নি এবং জ্বালানির বিনিময়ে হামাসের হাতে আটক কিছু বন্দির মুক্তি নিশ্চিত করতে চেয়েছিল তারা।

জ্বালানি, সুপেয় পানি ও কিছু ক্ষেত্রে খাবারের জন্য গাজাবাসী ইসরাইলের ওপর নির্ভরশীল। ইসরাইলের বেঁধে দেওয়া সময়ে, নির্ধারিত করিডোর হয়ে সেখানে খাবার পানি পৌঁছায়।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে পাল্টা বোমা হামলা চালানোর পাশাপাশি গাজার ওপর স্থল, সমুদ্র ও আকাশপথে কড়া অবরোধ আরোপ করেছে ইসরাইল। শুধুমাত্র মিসরের সঙ্গে রাফাহ ক্রসিং উন্মুক্ত রাখা হয়েছে। এ পথে মানবিক সহায়তার ট্রাক ঢুকলেও জ্বালানি নিতে দেওয়া হচ্ছিলো না।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর