অ্যারন বুশনেল অমর হয়ে থাকবেন: হামাস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দেওয়া সেই মার্কিন সেনা অ্যারন বুশনেল অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।

মঙ্গলবার অ্যারন বুশনেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করে সংগঠনটি। খবর আনাদোলু এজেন্সি’র।

বিবৃতিতে হামাস বলেছে, মার্কিন সেনা অ্যারন বুশনেল। গাজায় গণহত্যার প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনি। যুদ্ধবিরোধী প্রতিবাদ করে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন, এজন্য তিনি অমর হয়ে থাকবেন।

অ্যারনের এমন হৃদয় হীম করা প্রতিবাদ গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বাড়তে থাকা ক্ষোভের প্রকাশ। ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক হয়ে থাকবেন অ্যারন বুশনেল।

গত রোববার ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে গাজায় দেশটির সেনাবাহিনীর হামলা ও গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ হিসেবে শরীরে আগুন দেন অ্যারন বুশনেল। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। পরবর্তীতে ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর এ সদস্যের মৃত্যু হয়।

শরীরে আগুন দেওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার লাইভ ভিডিওটি দেখেন লাখো নেটিজেন। ভিডিওটি ভাইরালও হয়।

আগুন দেওয়ার সময় অ্যারন চিৎকার করে বলছিলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও চিৎকার করেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর