ত্রাণ নিতে গিয়ে গুলিতে নিহত বহু ফিলিস্তিনি

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম

গাজা শহরে ত্রাণ পাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষের ওপর আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এসব হামলায় কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক মানুষ জখম হয়েছেন বলে জানিয়েছে কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের শেষ প্রহরে এই হামলাকে পূর্বপরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করেছে। ত্রাণ প্রবেশে বিধিনিষেধের কারণে দুর্ভিক্ষের পরিস্থিতিতে চলে যাওয়া অবরুদ্ধে গাজায় খাদ্যের জন্য লাইনে দাঁড়ানোর ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হায়েনাদের সবশেষ হামলার ঘটনা এটি।

আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ গ্রাব বলেন, এখনো হতাহত লোকজনকে সেখানে আনা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় কুয়েতিদের ত্রাণের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে টার্গেট করে ইসরাইলি দখলদার বাহিনী তাদের তৃষ্ণা মিটিয়েছে।

এর আগে কুয়েত গোলচত্বরে একই খাদ্য বিতরণ পয়েন্টে ইসরাইলি বাহিনী কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাযইলি বাহিনী হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং ড্রোন ব্যবহার করে খাবারের ট্রাকে অপেক্ষারত হাজার হাজার লোককে লক্ষ্যবস্তু করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করে উল্টো বলেছে এর জন্য সশস্ত্র ফিলিস্তিনিরা দায়ী। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর আতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র ফিলিস্তিনিরা।

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণস্থলে ট্যাংক বা গোলন্দাজ বাহিনীর গোলার বিস্ফোরণের মতো শব্দ হয়েছে। এ খবরটিও অস্বীকার করে ইসরাইল জানিয়েছে যে, একটি প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক, বন্দুক বা বিমান হামলার মাধ্যমে কোন আক্রমণ চালায়নি।

গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি। আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দারা প্রায় সবাই ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে রোজা। তাতেও হামলা কমেনি।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর