আবারও দুই জীবিত জিম্মির ভিডিও প্রকাশ হামাসের

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:০৭ এএম

আরও দুই জীবিত জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়।

প্রকাশিত ওই ভিডিওর দুই জিম্মির একজনকে মার্কিন ও আরেকজনকে ইসরাইলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় তারা বন্দি হন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে কোন তারিখ উল্লেখ নেই। তবে হামাসের হাতে জিম্মিরা এখনও বন্দী আছে, এটা তার প্রমাণ।

ভিডিওতে, ৪৬ বছর বয়সী ইসরাইলি নাগরিক ওমরি মিরান জানিয়েছেন, তাকে গত ২০২ দিন ধরে আটকে রাখা হয়েছে। আর ৬৪ বছর বয়সী মার্কিন নাগরিক কিথ সিগেল এই সপ্তাহের ছুটির দিনের কথা উল্লেখ করেছেন। এসব দেখে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিথ সিগেল তার স্ত্রী আভিভাসহ হামাসের  হাতে বন্দি হয়েছিলেন। পরে অবশ্য নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেওয়া হয়েছে।

এই সপ্তাহের শুরুতেই এক মার্কিন দম্পতির আরেকটি ভিডিও প্রকাশ করেছিলো হামাস।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, নতুন জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার জন্য ইসরাইলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। এমনকি প্রকাশিত ভিডিওতে জিম্মি মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই জিম্মি।

নতুন ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে, যখন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতির জন্য তারা ইসরাইলের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে।

এদিকে, মধ্যস্থতাকারী মিসর স্থগিত আলোচনায় নতুন গতি দিতে ইসরাইলে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর