তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৭ মে ২০২৪, ১১:২১ এএম

ইসরাইলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার এই হামলা চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। গত চার মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরাইলের মধ্যাঞ্চলে এমন হামলা চালানো হলো।

গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে হামাস এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকা থেকে আটটি উড়ন্ত বস্তুকে শনাক্ত করে এর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে। তবে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

টেলিগ্রামে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড দাবি করেছে, বেসামরিকদের বিরুদ্ধে জায়নবাদীদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামাস সংশ্লিষ্ট আল-আকসা টিভির খবরেও বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে এসব রকেট উৎক্ষেপণ করা হয়েছে।

তেল আবিব থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে রাফাহ অবস্থিত। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিরোধিতার পরও রাফাহতে অভিযান পরিচালনা করছে ইসরাইল। তাদের দাবি, হামাসকে নির্মূল ও জিম্মিদের উদ্ধারে রাফাহতে সামরিক অভিযান পরিচালনা প্রয়োজনীয়। ইসরাইলি হামলায় সেখানকার বেসামরিকদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।

এদিকে, রোববার রাফাহতে ইসরাইলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর ইউক্রেনের...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর