নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে: লাপিদ

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:০৮ পিএম

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সোমবার ইসরাইলের একটি এফএম রেডিও পরিচালিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওই রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকারকে উৎখাত করা উচিত। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

লাপিদ আরও বলেন, যেহেতু গ্যান্টজ অবশেষে সরকার ছেড়েছে, আমাদের কাছেও উপায় রয়েছে। বিরোধীরা একসঙ্গে কাজ করবে। সরকারকে পতনের জন্য আমরা অহংবোধ ছাড়াই ঐক্যবদ্ধ হব।

গত ৯ জুন, বেনি গ্যান্টজ এবং গাদি আইজেনকোট ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই নেতানিয়াহুর অতি ডানপন্থি জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন।

এদিকে, বর্তমান অবস্থায় অতি ডানপন্থি জোটের অংশীদারদের নিয়ে নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের মতো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সাথে নেতানিয়াহুর সম্পর্ক আরও নাজুক করে তুলতে পারে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর