গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৫ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার এক দশমিক সাত শতাংশ। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুদ্ধ শুরুর আগে মোট ২৩ লাখ মানুষের আবাস্থল ছিল গাজা। 

বিপুল পরিমাণ হতাহত ছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে।

উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখিত নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সশস্ত্র যোদ্ধা উভয়ই রয়েছেন। তবে হতাহতদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ বলে প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

গাজাযুদ্ধ চলাকালীন হামাসসহ অন্য সশস্ত্র দলগুলোর ১৫ হাজারের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে চলতি মাসেই বিবিসিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে।

তবে, হতাহতের বিষয়ে উভয় পক্ষের দাবির সত্যতা নিশ্চিত করতে গাজায় বিবিসিসহ অন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গাজা থেকে সরাসরি প্রতিবেদন করতে পারেনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর