এবার পশ্চিমতীরেও ইসরাইলের নির্বিচার হামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই দখল করে রাখা পশ্চিমতীরে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরাইল। অঞ্চলটির উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে আল ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ গেছে পাঁচ জন। খবর এএফপি।

এছাড়াও জেনিন শহরে ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ছয় জন। এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানায়, তুলকারম ও জেনিন শহরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান।

এদিন একই সাথে জেনিন, নাবলুসসহ চারটি শহরে একযোগে অভিযান চালায় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। শহরগুলোর শরণার্থী শিবিরসহ হাসপাতালেও হামলা চালায় সেনারা। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম তীরের জেনিন ও তুলকারেমে 'সন্ত্রাসবিরোধী অভিযান' চালাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল ক্যাটজ জানান, মঙ্গলবার রাত থেকে সেনারা পূর্ণ মাত্রায় অভিযান চালাচ্ছে। এই দুই শহরে ইরানের পৃষ্ঠপোষকতায় নির্মিত জঙ্গি অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।

তিনি দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরান পশ্চিম তীরে পূর্বাঞ্চলীয় ফ্রন্ট তৈরি করছে। তারা গাজা ও লেবানন মডেল অনুসরণ করছে। সন্ত্রাসীদের তহবিল দিচ্ছে এবং তাদের জন্য জর্ডান থেকে চোরাকারবার করে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসছে।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অপ্রত্যাশিত হামলার মাধ্যমে গাজার যুদ্ধের সূত্রপাত হয়। তখন থেকেই বিচ্ছিন্নভাবে হলেও, পশ্চিম তীরে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটে আসছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও অবৈধ দখলদারদের হাতে ৬৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই তথ্য পেয়েছে এএফপি। একই সময়ে ১৯ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালালেও ১৯৬৭ সালের পর এতো বড় আকারে, একাধিক শহরে অভিযান চালায়নি ইসরাইল।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর