হুথি হামলায় গ্রিক ট্যাংকারে আগুন, তেল ছড়ানোর আশঙ্কা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

লোহিত সাগরে গত সপ্তাহে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের হামলার শিকার গ্রিসের পতাকাবাহী তেলের ট্যাংকার ‘সাউনিন’ এখনও জ্বলছে। এর ফলে, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে। 

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানান, ট্যাংকারটিতে প্রায় দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

পেন্টাগন মুখপাত্র আরও জানান, তৃতীয় পক্ষের মাধ্যমে ট্যাংকারটি উদ্ধার করতে দুইটি টাগবোট পাঠানো হয়েছিল। তবে হুথিরা তাদেরকে সতর্ক করে ও আক্রমণের হুমকি দেয়।

গত ২১ আগস্ট ইয়েমেনের হোদেইদাহ বন্দর শহরের উপকূলে একাধিক প্রজেক্টাইল দিয়ে সাউনিনকে আক্রমণ করা হয়। এরপর ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর নৌমিশন শিপিং কোম্পানি এবং জাহাজের ক্যাপ্টেনের অনুরোধে ট্যাংকারটির ২৩ জন ফিলিপিনো এবং দুই রুশ ক্রুর সুরক্ষার জন্য একটি ইউনিট পাঠায়। 

রাইডার জানান, আক্রমণের সময় ট্যাংকারটি ইরাক থেকে গ্রিসের দিকে যাচ্ছিল। আক্রান্ত হলে ক্রুরা জাহাজ ছেড়ে পালিয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাউনিন ট্যাংকারটিকে আক্রমণ করা হয়েছে কারণ এটি এথেন্সভিত্তিক ডেল্টা ট্যাংকার্স দ্বারা পরিচালিত, যা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। 

রাইডার বলেন, ট্যাংকার থেকে তেল ছড়ানোর ফলে এটি শুধু নাবিকদের জন্য নয়, পরিবেশের জন্যও একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এটি সন্ত্রাসের পাগলাটে কর্মকাণ্ড যা বৈশ্বিক এবং আঞ্চলিক বাণিজ্যকে অস্থিতিশীল করছে, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের সামুদ্রিক পরিবেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালিয়ে আসছে। আগস্টেই লোহিত সাগরে আক্রমণের শিকার তৃতীয় জাহাজ সাউনিন। তাদের দাবি, গাজায় ইসরাইলি যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশের অংশ হিসেবে এসব হামলা চালাচ্ছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর