যুদ্ধ নিয়ে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান, বাড়ছে উত্তেজনা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

গাজায় ইসরাইলি গণহত্যা ও চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো ভাষণ দেবেন লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুত থেকে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) এই ভাষণ প্রচার করা হবে। তবে তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ইসরাইল-লেবানন সীমান্ত পরিস্থিতি।

বৃহস্পতিবার সীমান্ত এলাকায় ইসরাইলি অবস্থানে লক্ষ্য করে একযোগে ১৯টি আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে এ ধরনের হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি। 

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ তাদের অবস্থান লক্ষ্য করে একাধিক আক্রমণ চালিয়েছে। জবাবে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি চিকিৎসা পরিষেবা বলেছে, বৃহস্পতিবার লেবানন সীমান্তের কাছে ইসরাইলি শহর কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন আহত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে শিয়াপন্থী সংগঠনটি বলেছে, ইসরাইল সীমান্তের আল-মালকিয়া ও হুনিন গ্রামের আকাশে উড়ার সময় একটি ইসরাইলি অস্ত্রবাহী ড্রোন ধ্বংস করেছে তারা। ড্রোনটি বিপদজনক অস্ত্র বহন করছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রবাহী ইসরাইলি ড্রোনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ড্রোনটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায়। 

গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। তাদের হামলায় এ পর্যন্ত দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহরও বেশ কয়েক জন সেনা নিহত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, চলমান পরিস্থিতি ও হিজবুল্লাহর কার্যক্রম দেখে মনে হচ্ছে, ইসরাইলের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারে সংগঠনটি। যা ইসরাইলের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। এর ফলে নতুন করে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

এর আগে সংগঠনটির পক্ষে থেকে বলা হয়েছিল, ইসরাইলিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর সামরিক শাখা পুরোপুরি প্রস্তুত।

গেলো কয়েক দশক ধরে ফিলিস্তিনের সরকার হামাসের সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছে হিজবুল্লাহ। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর