ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহরাইনের জাতীয় সংসদের নিম্নকক্ষ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সংসদ নিশ্চিত করেছে যে, বাহরাইনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত অধিকৃত ভূখণ্ডে ফিরে গেছেন। বাহরাইন সরকারও ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। খবর পার্সটুডে ও বার্তা সংস্থা রয়টার্সের। 

দেশটির সংসদের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আব্দুন-নাবী সালমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজায় ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তা নীরবে সহ্য করা যায় না।

এদিকে বাহরাইনের জাতীয় যোগাযোগ কেন্দ্র বলেছে, এ মুহূর্তে অবরুদ্ধ ফিলিস্তিনের জনগণের জীবন রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সবশেষ ২০২০ সালে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে বাহরাইন। কিন্তু দেশটির বিরোধী দল আল-ওয়েফাক জোট তা মেনে নেয়নি। সম্পর্ক প্রতিষ্ঠার দুই বছরের মাথায় গাজা ইস্যুতে আবারও অবস্থান পরিবর্তন করলো দেশটি। 

এর আগে গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার দেশ হিসেবে বলিভিয়া হলো প্রথম দেশ, যারা এই ধরনের সাহসী সিদ্ধান্ত নিলো। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর