আরও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল, হামাসের ১১ জিম্মির মুক্তি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও জিম্মি ও বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল ও হামাস।

আরও ৩৩ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করেছে ইসরাইল আর অন্যদিকে আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। খবর আল-জাজিরা’র। 

ইসরাইলি সেনাবাহিনী বলছে, ৩৩ ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় সোমবার রাতে মুক্তি দেওয়া হয়েছে।  রয়টার্স জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ওই ৩৩ জনকে নিয়ে একটি বাস এরই মধ্যে পশ্চিম তীরে পৌঁছেছে। এতে ইসরাইলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইসরাইল জানিয়েছে, চারদিনের যুদ্ধবিরতির মধ্যে চতুর্থ দিনে ১১ জিম্মিকে মুক্ত করেছে হামাস। এ তথ্য নিশ্চিত করেছে রেডক্রস। 

যুদ্ধবিরতির মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তরা ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত ৫০ জিম্মিকে মুক্তি দিয়েছে বলেও জানান তারা। 

অন্যদিকে চলমান হামাস-ইসরাইলের মধ্যে সমঝোতা আরও দুইদিন বেড়েছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে জানিয়েছে হামাসও।

তবে এর আগে ইসরাইল হুমকি দিয়েছিল যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবার গাজায় হামলা শুরু করবে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর