রাফাহ শহরে ইসরাইলি হামলায় নিহত ৩৫

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:০৮ পিএম

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি আশ্রয় শিবিরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। রোববার স্থানীয় সময় রাত আটটা ৪৫ মিনিটে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এতে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ওই শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ওয়াফা জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, পশ্চিম রাফাহ-এর তেল আল-সুলতান এলাকার আশ্রয় শিবিরে ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। দুই সপ্তাহ আগে রাফায় স্থল আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)’র উদ্ধৃতি দিয়ে ওয়াফা আরও বলেছে, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতরে অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ইসরাইলি হামলায় জ্বলতে থাকা শরণার্থী শিবিরের তাঁবুগুলোর আগুন ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ৪৫ মিনিট পরে নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফাহ শহরে হামাসের একটি কম্পাউন্ডে আঘাত করেছে এবং হামলাটি হামাসের গোলাবারুদ লক্ষ্য করে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করা হয়েছে। এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের দাবি করেছে আইডিএফ।

আইডিএফের প্রতিবেদন এটাই ইঙ্গিত করে যে, হামলা এবং আগুনের ঘটনার কারণে ওই এলাকার বেশ কিছু বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার ইসরাইলকে রাফাহ অঞ্চলে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। তারপরও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

জাতিসংঘ বলছে, অভিযান শুরুর পর থেকে আট লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়েছে। আর গাজা যুদ্ধের সময় সেখানে আশ্রয় নিয়েছে অন্তত ১০ লাখ শরণার্থী।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরাইলি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত ছয় সপ্তাহের মধ্যে বুধবার ছিলো লেবাননের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হওয়ার আগেই ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধবিরতি...
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন-ইসরাইল জোটের ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে, যা উচ্চ শিক্ষার আঙিনাকে যুদ্ধের এক নতুন ফ্রন্টে পরিণত করেছে।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর