হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধেই ইসরাইলের ‘চূড়ান্ত পরাজয়’: ইরান

আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:৫৬ এএম

হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে দাবি করে ইরান বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সর্বাত্মক যুদ্ধে গেলে ইসরাইলের ‘চূড়ান্ত পরাজয়’ হবে।

লেবাননে ইসরাইলের বড় ধরনের হামলার আশঙ্কাবৃদ্ধির মধ্যেই শুক্রবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিলো তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরাইলি শাসনের যেকোনো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। এর ফলে ,১৯৪৮ সালে অধিকৃত ইসরাইলি অঞ্চলসহ লেবাননের অবকাঠামোও বিধ্বস্ত হবে।

ওই পোস্টে আরও বলা হয়, ‘নিঃসন্দেহে এই যুদ্ধে ইহুদিবাদী শাসনের চূড়ান্ত পরাজয় হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে - সম্ভবত এই অবৈধ শাসনের আত্ম-ধ্বংসের সময় এসেছে।’

ইরান-সমর্থিত হিজবুল্লাহকে শুক্রবার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘শীঘ্রই আমরা হিজবুল্লাহকে মোকাবিলার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’

কাটজ আরও বলেন, ইরান ও চরমপন্থি ইসলামি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের পাশে নিঃশর্তভাবে দাঁড়াতে হবে মুক্ত বিশ্বকে ।

এদিকে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ চলতি সপ্তাহে বলেছেন, যদি ইসরাইলের সামরিক বাহিনী লেবাননে যুদ্ধে জড়ায়, তবে তার দল ইসরাইলের পুরো ভূখণ্ডজুড়ে রকেট এবং ড্রোন হামলা চালাবে।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরের দিনই গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমর্থনে উত্তর ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে হিজবুল্লাহ। ইসরাইলও দক্ষিণ লেবাননের গ্রাম ও হিজবুল্লাহ অবস্থানে বোমা হামলার জবাব দেয়। হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে প্রায় প্রতিদিনের সংঘর্ষ লেবানন এবং ইসরাইলের সীমান্ত এলাকায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর