গোয়েন্দাদের ‘ব্যর্থতা খুঁজছে’ ইসরাইল

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১৪ পিএম

‘এটি কীভাবে ঘটলো আমরা জানি না,’ ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনারকে এরকমই প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলি এক শীর্ষ কর্মকর্তা।

ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, এটা ইসরায়েলি গোয়েন্দাদের ব্যর্থতা।

কীভাবে হামাসের এত বড় পরিকল্পিত হামলা তাদের নজর এড়িয়ে গেলো তা নিয়ে এরইমধ্যে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ইসরাইলি সরকার ।

অতীতে বিভিন্ন সময় সুনির্দিষ্ট ড্রোন হামালা এবং মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের হত্যা করেছে ইসরাইল, যা সম্ভব হয়েছিলো গোয়েন্দা তথ্যের কারণে।

শনিবার স্থানীয় সময় ভোর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে একের পর এক রকেট হামলা শুরু হয় ইসরাইলে। সীমান্ত পার হয়ে ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। এমন হামলা হতে পারে, তার বিন্দুমাত্র ধারণা ছিলো না ইসরাইলি বাহিনীর।

হামাস যে এরকম একটি হামলা করতে পারে তা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত ও প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দাদের কেউই জানতো না।

ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের এই হামলা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখতে বড় ধরনের একটি তদন্ত শুরু হয়েছে। তবে এ তদন্ত শেষ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং দক্ষ। তারা দেশের ভেতরে এবং বাইরে কাজ করে। আর এর পেছনে প্রচুর অর্থও ব্যয় করে দেশটি। ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলোর ভেতরেই ইসরাইলি গোয়েন্দারা রয়েছে। এছাড়া অন্য সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে মিশে গিয়েও কাজ করে তারা। পাশাপাশি লেবানন, সিরিয়াসহ অন্যান্য জায়গায়ও তাদের তথ্যদাতা ও এজেন্ট রয়েছে। অতীতে ইসরাইলি গোয়েন্দারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাদের অনেককে হত্যাও করেছে।

যুদ্ধক্ষেত্রে গাজা ও ইসরাইলের উত্তেজনাপূর্ণ সীমান্ত বেড়া বরাবর ক্যামেরা, মোশন সেন্সর স্থাপন করেছে ইসরাইলি বাহিনী। সীমান্ত এলাকায় ইসরাইলের নিয়মিত সেনা টহল রয়েছে। এই হামলার সময় যে ধরনের অনুপ্রবেশ ঘটেছে তা ঠেকাতে কাঁটাতারের বেড়ায় ‘স্মার্ট প্রতিবন্ধকতাও’ বসানো ছিলো।

এরপরও হামাসের যোদ্ধারা বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া গুঁড়িয়ে দিয়ে ইসরাইলের ঢুকে পড়েন।

দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৬০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে সীমান্ত এলাকায় চলছে তুমুল লড়াই। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়ার (হামাস) নজিরবিহীন হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর