গাজায় বাড়লো যুদ্ধবিরতির মেয়াদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০১:০০ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও দু'দিন বাড়ানো হয়েছে।  

সোমবার চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েকঘণ্টা আগে মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা ও এএফপি'র।    

এর ফলে মঙ্গল ও বুধবার উপত্যকাটিতে হামলা চালাবে না ইসরাইলি বাহিনী। অন্যদিকে এ দুই দিনে নিজেদের মধ্যে আরও জিম্মি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে দুই পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি জানান, একই শর্তের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধবিরতির মেয়াদ দু'দিন বাড়াতে সম্মত হয়েছে। 

ফিলিস্তিনি সংগঠন হামাসও এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরাইলি পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি। 

এর আগে গত বুধবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরাইল। শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতি শেষ হয় সোমবার।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাড়তি মেয়াদে আরও ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। 

বিনিময়ে দু'দিনে ইসরাইলের কারাগারে বন্দি থাকা আরও ৬০ ফিলিস্তিনি মুক্তি পাবে। 

গেলো ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালিয়ে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয় হামাস। এসময় ইসরাইলি সেনাসহ ২০০ বা তারও বেশি লোককে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা। 

হামাস জানায়, ইসরাইলের কারাগারে জিম্মি থাকা কয়েক হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি না দিলে, আটক ইসরাইলিদের মুক্তি দেবে না সংগঠনটি।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর