‘সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের লাগাতার সামরিক অভিযানের ফলে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়া পর দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ ঘোষণা দেন। 

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, তিনবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডায়মন্ড লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হয়। 

যদিও লন্ডনের পক্ষ থেকে ডায়মন্ডকে প্রত্যাহার করে নেয়ার কোনো আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি। তবে শুধু বলা হয়েছে, এটিকে সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে। 

সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি।

তবে এসব গণমাধ্যম বলেছে, এইচএমএস ডায়মন্ডকে নতুন করে ‘সশস্ত্র’ করার পর এটিকে আবার লোহিত সাগরে ফেরত পাঠানো হবে।

এদিকে ইয়েমেনের গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, লোহিত সাগরে ওই ব্রিটিশ যুদ্ধজাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। তবে ঠিক কবে এ ঘটনা ঘটেছে তা বলা হয়নি।

মোহাম্মাদ আলী আল-হুথি বলেন, ঠিক যেভাবে ব্রিটিশ যুদ্ধজাহাজকে মেরামতের উদ্দেশ্যে প্রত্যাহার করে নেয়া হয়েছে ঠিক একইভাবে বাকি যুদ্ধজাহাজগুলোও এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সব বিদেশি রণতরীকে লোহিত সাগর ত্যাগ ও ইয়েমেনের ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হবে।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর