ইসরাইলকে মোক্ষম জবাব দেয়া হবে: ইরান

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জায়নবাদী রাষ্ট্র ইসরাইল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তেহরান তার চূড়ান্ত জবাব দেয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইলকে মোক্ষম জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছে দেশটি। 

এর আগে সোমবার বিকেলে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসি’র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর পার্সটুডে'র।   

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরাইল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেয়ার অধিকার রাখে।

  দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা।

তেহরান বলছে, ইরান দখলদার ইসরাইলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরাইল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্লেষকরা বলছে, ইরানি কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। ইসরাইলকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালাতে পারে। 

সোমবার ওই হামলার পর দামেস্কের মেজ্জেহ জেলার ঘটনাস্থল থেকে রয়টার্সের রিপোর্টার জানিয়েছিলেন, একেবারে গুঁড়িয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ধ্বংসস্তূপের সামনে একটি খুঁটিতে ইরানের পতাকা উড়ছিলো। ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

গাজায় হামাসের বিরুদ্ধে ছয় মাস ধরে চলমান যুদ্ধে ইসরাইল একাধিকবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবারের হামলার পরও বরাবরের মতো তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিদেশি সংবাদমাধ্যমের খবরের বিষয়ে আমরা মন্তব্য করি না।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। একইসঙ্গে সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধেও বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।

ইসরাইলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর