গাজায় কোনো গণহত্যা হচ্ছে না, দাবি জো বাইডেনের

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল কোনো গণহত্যা চালাচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। 

স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজে ইহুদিদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

একই দিনে আইসিসি’র চিফ প্রসিকিউটর করিম খান, গাজা আগ্রাসনের জন্য মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহবান জানান।

করিম খান বলেন, গাজা যুদ্ধ শুরুর জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চান।

ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়ে বাইডেন আইসিসি’র এই পদক্ষেপের নিন্দা জানান। 

তিনি বলেন, ইসরাইল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হয় না। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইসরাইলের হামলাকে গণহত্যামূলক বলে যে বক্তব্য দিয়েছে তারও বিরোধিতা করেন। 

বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলছি যে, আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের বিরুদ্ধে যে অভিযোগ করছে আমার অবস্থান তার বিপরীতে। যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটা প্রত্যাখ্যান করছি।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে।

এছাড়া, গাজার বিভিন্ন স্থান থেকে বহু গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেসব কবর থেকে বহু সংখ্যক লাশ উদ্ধার করা হয়েছে। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে এনে গেলো বছরের ২৯ ডিসেম্বর আইসিসিতে ইসরাইলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা।

ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ 

গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এমনকি হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির।   

এ ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকা বলছে, গাজায় ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে ইসরাইল। 

আন্তর্জাতিক আইন অনুসারে, কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা বা শারীরিক-মানসিক ক্ষতিসাধন, আংশিক বা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো, নতুন মানবশিশুর জন্মে বাধাদান ও উদ্বাস্তুতে পরিণত করার মতো ব্যাপারগুলোকে গণহত্যা চালানোর উপায় বলে মনে করা হয়।

দক্ষিণ আফ্রিকার দাবি

দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলছেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। 

ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য জেনোসাইড কনভেনশনের লঙ্ঘনকারী ইসরাইল যেন কোনোভাবেই দায়মুক্তি না পায়, সেটিও নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর