ইসরাইলের ক্ষতি করছেন নেতানিয়াহু: বাইডেন

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৩৮ এএম

গাজায় ফিলিস্তিনিদের জীবন রক্ষা না করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরং দেশের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

গাজায় ইসরাইলি আগ্রাসনে সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের প্রভাব উল্লেখ করে বাইডেন বলেন, নেতানিয়াহু যুদ্ধকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তাতে করে গাজায় সাধারণ মানুষ হত্যা করে ইসরাইলের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন করেন বাইডেন। এমনকি নিজে ইহুদি না হলেও নিজেকে জায়নবাদী দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তা তলানিমুখী হওয়ায় নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, অবশ্যই সাধারণ মানুষের জীবনরক্ষার দিকে নজর দিতে হবে।

এমনকি গাজায় হতাহতের বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, এই হত্যাকাণ্ডের জন্য কয়েক মাস ধরে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে ইসরাইল।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি’র সাংবাদিক জনাথন কেপহার্টকে বাইডেনের দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের সর্বশেষ মন্তব্যে নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত উঠে এসেছে।

গাজার ক্রমবর্ধমান নিহতের সংখ্যা উল্লেখ করে বাইডেন বলেন, এই হত্যাযজ্ঞ ইসরায়েলের মূল্যবোধের সঙ্গে যায় না। এটি তাদের বড় ভুল।

বাইডেন বলেছেন, গাজার রাফাহ শহরে সম্ভাব্য ইসরাইলি আক্রমণ তার কাছে শেষ সীমা বা রেডলাইন। তবে এসব হুঁশিয়ারি দিলেও তিনি ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবেন না।

তিনি বলেন, ইসরাইলের প্রতিরক্ষা এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনও রেডলাইন নেই। অস্ত্র দেওয়া বন্ধ করলে ইসরাইলিদের কাছে জীবন রক্ষা করার আয়রন ডোম থাকবে না, এমন কিছু আমরা করব না।

গত ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক সপ্তাহ পর বাইডেন ইসরাইল সফর করেছিলেন। তিনি বলেছেন, আরেকবার ইসরাইল সফর করে দেশটির পার্লামেন্ট নেসেটে সরাসরি নিজের অবস্থান তুলে ধরার আগ্রহ তার রয়েছে। তবে সেই সফর কবে ও কীভাবে হতে পারে তা সম্পর্কে বিস্তারিত জানানোর বিষয় এড়িয়ে গেছেন তিনি।

রমজান শুরু হওয়ার আগে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা করেছিলেন বাইডেন। কিন্তু এখন তা অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ হামাস চুক্তিতে সম্মত না হয়ে কায়রোর আলোচনা থেকে চলে গেছে। সম্ভাব্য চুক্তিতে প্রায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল। একই সঙ্গে এতে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির শর্ত ছিল। গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানোরও কথা ছিল প্রস্তাবে।

গাজায় যুদ্ধবিরতির চুক্তি পুনরুজ্জীবিত করতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) পরিচালক বিল বার্নস বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বলেও জানান বাইডেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক উত্তেজনা...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান ইসরাইল সফরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের বাণিজ্য ও উদ্ভাবন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর