নেতানিয়াহুকে পাশে থাকার অঙ্গীকার বাইডেনের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম

গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরাইলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরাইলে অন্তত পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তারা।

হঠাৎ এমন পরিস্থিতি নিয়ে জো বাইডেনকে অবগত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরে বাইডেন জানিয়েছেন, নিজেদের নাগরিকদের সুরক্ষায় আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরাইলের।

এদিকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি নিরসনে করণীয় নিয়ে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির মহাসচিব গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেছেন, ‘ইসরাইলে হামাসের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছেন গুতেরেস। সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি।’

পাল্টাপাল্টি হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিছেন জাতিসংঘ মহাসচিব।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর