ইসরাইল দীর্ঘ ও কঠিন যুদ্ধে প্রবেশ করেছে: নেতানিয়াহু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের হাজার হাজার রকেট নিক্ষেপের ফলে শনিবার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ইসরাইল। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে একদিনেই প্রায় অর্ধসহস্র প্রাণ হারিয়েছেন।

এ পরিস্থিতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের জনগণের উদ্দেশে বলেছেন, ‘ইসরাইল একটা দীর্ঘ ও কঠিন যুদ্ধে প্রবেশ করেছে।’ খবর: বিবিসি ও আলজাজিরা।

গাজার সীমান্ত এলাকার কাটাতার ভেঙে ইসরাইলে ঢুকে পড়েছে হামাসের শত শত সশস্ত্র যোদ্ধা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় ইসরাইলি সেনাদের সঙ্গে তারা লড়াই করছে।

এদিকে, বেশকিছু সংখ্যক ইসরাইলি সেনা কর্মকর্তা ও নাগরিককে জিম্মি করার দাবি করেছে হামাস। কেবল ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিলেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে বলছে গোষ্ঠীটি।
 
এমন অবস্থায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের ওপর জঘন্যভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে হামাস। ইসরাইলি ভূখণ্ডে থাকা বেশিরভাগ জঙ্গিরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটবে।

নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হামাসের যোদ্ধারা শনিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চল হয়ে অনুপ্রবেশ করে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ওই ঘটনার পর সব মিলিয়ে অন্তত ২৫০ ইসরাইলি নিহত হন। কিন্তু এই সংখ্যা আরও বেশি হওয়ার কথা।

হামাস  জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিন দমন-পীড়ন, আগ্রাসন চালানো এবং বিনা অপরাধে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের বন্দি করার বিরুদ্ধে এই হামলা।

হামাসের হামলার জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এতে ২৩০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর