গাজায় জল-স্থল-অন্তরীক্ষে একযোগে হামলার প্রস্তুতি ইসরাইলের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:১৮ এএম

ইসরাইলি বাহিনী গাজায় জল-স্থল-অন্তরীক্ষে একযোগে হামলা চালাতে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

এ বিবৃতি প্রদানের মধ্য দিয়ে ইসরাইলি সামরিক বাহিনী বোঝাতে চাইছে, স্থলপথে যে হামলার জোর প্রস্তুতি চলছে, সে অভিযান দীর্ঘ মেয়াদের এবং ব্যাপকতর হবে। খবর বিবিসি’র।

হামাস ইসরাইলের যে জায়গাটির পুনর্দখল নিয়েছিল তা উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ইসরাইল বলেছে, এখন ইসরাইলি বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক’ পরিস্থিতিতে রয়েছে। ভূমি, সাগর ও আকাশ পথে ‘সম্মিলিত হামলা’য় যুক্ত হতে ব্যাপক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘কার্যকরভাবে যাতে যুদ্ধ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।’

এর মানে, গাজায় ইসরাইলি সেনারা ঢোকার পর যেন সব যুদ্ধ সরঞ্জাম হাতের কাছে পায়, তার সরবরাহ বন্দোবস্ত করা হচ্ছে। বলা হচ্ছে, গত ৫০ বছরের ইতিহাসে এতটা ব্যাপক সামরিক আয়োজন আর করেনি ইসরাইল।

গত ৭ অক্টোবর ভোরে গাজা থেকে হামাস হঠাৎ করে উপর্যুপরি রকেট হামলা শুরু করলে হামাস-ইসরাইল পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়। এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজার অন্তত দুই হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরাইলি নিহত হয়েছে এক হাজার ৩০০ জনেরও বেশি।

বিগত অন্তত ৫০ বছরের ইতিহাসে কোনো হামলায় এতো সংখ্যক ইসরাইলি নিহতের ঘটনা ঘটেনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর