জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৫ এএম

ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আক্রমণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উন্থাপন করেছিল ব্রাজিল। খবর আল- জাজিরা’র।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে একমাত্র ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, রাশিয়া ও যুক্তরাজ্য এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভোটের পর পরিষদকে বলেন, ‘আমরা কূটনৈতিকভাবে অনেক কাজ করি। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেওয়া উচিত।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, মানবিক যুদ্ধবিরতির আহবান জানিয়ে রাশিয়ার আনা একটি খসড়া প্রস্তাবও সোমবার নিরাপত্তা পরিষদে পাস হয়নি।

মঙ্গলবার গাজার একটি হাসপাতালে বোমা হামলার পর বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল হয়েছে। তারপর মঙ্গলবারের এই ভোটাভুটির করলে তার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরাইলি বিমান হামলা ও অবরোধের সমালোচনাও করেছে দেশটি।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং এক হাজার ৩২ জন নারী আছেন। অন্তত ১২ হাজার মানুষ আহত হয়েছেন।

অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। চার হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর