গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: মিসর

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মিসর। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ দাবি করেছেন।

পোস্টে তিনি জানান, ইসরাইল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিলেও ‘পশ্চিমা সংবাদমাধ্যমগুলো’ গাজায় মানবিক বিপর্যয়ের জন্য মিসরকে টার্গেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। খবর দ্য গার্ডিয়ান’র।

তিনি আরও জানান, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ‘বাস্তুচ্যুতের চিত্র প্রচার করছে, রাফাহ ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করছে, যদিও ইসরায়েলের হামলার জন্য এবং ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার জন্য ক্রসিংটি বন্ধ রয়েছে।’ 

এছাড়া তারা বিদেশি নাগরিকদের গাজায় আটকে থাকার জন্য মিসরকে দায়ী করে কটাক্ষমূলক সংবাদ প্রচার করছে বলেও দাবি করেন তিনি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘রাফাহ ক্রসিং চালু আছে এবং তৃতীয় কোনো দেশের নাগরিকদের (বিদেশিদের) গাজা ছাড়ার ক্ষেত্রে মিসর কোনো বাধা দিচ্ছে না।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরবর্তীতে আরেকটি পোস্ট করেছেন। এতে তিনি শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া মিসরের শান্তি সম্মেলনের একটি ছবি প্রকাশ করে বলেছেন, ‘আগামীকাল এ ধরনের মনোভাব পরিবর্তন ও বিবেক জাগ্রত করার সুযোগ রয়েছে!!!’

এদিকে, গত ৮ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরাইল। এরপর তারা সেখানে পানি, জ্বালানি ও খাবারসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। ইসরায়েল অবরোধ আরোপ করার পর মিসর দিয়ে ত্রাণ পাঠানোর জন্য দেশটির রাফাহ ক্রসিংয়ের কাছে জড়ো হয় শতশত ট্রাক। তবে সেগুলো যেন গাজায় প্রবেশ করতে না পারে সেজন্য ওই ক্রসিংয়ের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিরামহীন হামলায় গাজায় গত ১৪ দিনে এক হাজার ৬৬১ শিশুসহ চার হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। তবে প্রতি মুহূর্তেই হতাহতের সংখ্যা বাড়ছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর