যুক্তরাষ্ট্রের অনুরোধে গাজায় ত্রিমাত্রিক অভিযান পেছালো ইসরাইল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম

অবরুদ্ধ গাজায় সম্ভাব্য স্থল অভিযানে আরও সময় নেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে সম্মত হয়েছে ইসরাইল। হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই গাজায় জল-স্থল-অন্তরীক্ষে ত্রিমাত্রিক অভিযানের কথা শোনা গেলেও এখনও তা শুরু করতে পারেনি ইসরাইল। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।

মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পেন্টাগন এই অঞ্চলে প্রায় ১১টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার জন্য কাজ করছে,। ইরাক, সিরিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করা পর্যন্ত এ অভিযান পেছানোর যুক্তরাষ্ট্রের অনুরোধে সম্মত হয়েছে ইসরাইল।

এর আগে, রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন হুঁশিয়ারি দিয়েছিলেন, ইসরাইল-গাজা যুদ্ধের সময় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হলে প্রতিশোধ নেবে ওয়াশিংটন।

অবরুদ্ধ গাজায় আকাশ, নৌ ও স্থলপথে ত্রিমুখী অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বলে জানায় ইসরাইলি বাহিনী। গাজা সীমান্তে সাঁজোয়া যান, ট্যাংক ও সশস্ত্র যোদ্ধারা হামলা চালানোর অপেক্ষায় আছে। তবে আরব দেশগুলো গাজায় স্থল অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সতর্ক করে বলেছে, গাজায় স্থল অভিযান চালালে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর