নেতানিয়াহুকে মানবিক যুদ্ধবিরতির আহবান বাইডেনের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

গাজা উপত্যকায় তিনদিনের মানবিক যুদ্ধবিরতি দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুকে এ আহ্বান জানান বাইডেন। খবর রয়টার্স’র। 

ফোনালাপে নেতানিয়াহুকে বাইডেন বলেন, যুদ্ধবিরতি হামাস বিদ্রোহীদের হাতে ইসরাইলি  জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। 

যুক্তরাষ্ট্রের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিনদিনের বিরতি দেওয়া হবে যেনো হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দেয়। এছাড়া হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা হবে।

এদিকে, বাইডেনের এ অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। এছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়। যদিও ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এ মন্তব্য অস্বীকার করেছে। অন্যদিকে হোয়াইট হাউজ এ বিষয়ে তাদের কোনও মন্তব্য জানায়নি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু হওয়ার মাস পেরিয়ে গেছে। ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় প্রায় দেড় হাজার ইসরাইলি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর