এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি হুতি নেতার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম

যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনে হামলা করে তাহলে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে দেশটির ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বুধবার হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি এই হুমকি দিয়েছেন।

ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীদের নেতা আবদেল-মালেক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় এবং আমাদের দেশে হামলা বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর মতো বোকামি করতে চায় তাহলে আমরা বসে থাকব না। খবর রয়টার্স’র।

টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি আরও বলেন, কোনও মার্কিনি আমাদের টার্গেট করলে তাকে আমরা তাকে নিশানা করব। মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক অভিযানের নিশানা হবে।

হুতি নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাইলে তাদের মনে রাখা উচিত যে, আমরা তাদের ভয় পাই না এবং তাদের আমাদের পুরো জনগোষ্ঠীর মুখোমুখি হতে হবে।

ইয়েমেনে মার্কিন সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন, আফগানিস্তান ও ভিয়েতনামের চেয়ে তাদের পরিণতি খারাপ হবে।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা করছে হুতিরা। এমন পরিস্থিতিতে বিশ্বের কয়েকটি জাহাজ কোম্পানি সুয়েজ খাল দিয়ে নৌ চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লোহিত সাগরে হুতিদের একের পর এক হামলার প্রতিবাদে ১০ দেশের জোট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিসিলিস ও স্পেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং কার্যক্রমকে কেন্দ্র করে ওয়াশিংটনকে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের...
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ও বিরামহীন হামলা চালিয়েছে ইরান। সোমবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস ট্রক্সটান' এবং...
পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী কার দখলে থাকবে, ওয়াশিংটন নাকি তেহরান- এই প্রশ্নে সোমবার এক চরম নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। ইরানের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর