বিমান থেকে ফেলা সাহায্যের দিকে তাকিয়ে গাজাবাসী

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:১৭ এএম

গাজা থেকে এক হাজার মাইল পূর্বে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সাহায্যের জন্য বড় বড় কাঠের বাক্সগুলো মার্কিন সামরিক পরিবহণ বিমানে তুলছে ক্রুরা। ক্ষুধার্ত গাজাবাসীদের মাঝে বিতরণের জন্য বড় বড় বাক্সের অন্তত ৮০টি প্যালেট বিমানে তোলা হয়।

প্যরাসুটের মাধ্যমে নিচে ফেলা এসব ত্রাণের দিকেই এখন তাকিয়ে আছে গাজাবাসী। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহেই ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের সাহায্য নিয়ে দুইটি ত্রাণভর্তি বিমান পরিচালনা করা হয়েছে। এটি ছিল মার্কিন বাহিনীর ১৮ তম মিশন। অন্তত ৪০ হাজার প্রস্তুত-খাবারের প্যাকেট ছোট ছোট বাক্সে ভরা হয়। সেগুলোকে আবার একটি কাঠের বড় বাক্সে ভরে প্যারাসুটের মাধ্যমে নিচে ফেলা হয়।

চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রে পড়ে যাওয়া খাবারভর্তি বাক্স উদ্ধার করতে গিয়ে ডুবে মারা গেছে অন্তত ১২ জন। খাবার প্যাকেট নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছে আরও ৬ জন।

হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় হামাস এগুলোকে অকেজো বলে উল্লেখ করেছে। প্যারাসুট থেকে ফেলা ত্রাণের বড় বড় বাক্সকে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য সত্যিকারের বিপদ বলে অভিহিত করেছে তারা। সেই সাথে প্যারাসুট থেকে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে হামাস।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গাজাবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক জটিল, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল কাজ।

মিশনের কমান্ডার মেজর বুন বলেছেন, প্যারাসুটের মাধ্যমে খুবই সাবধানে খাবার ভর্তি কাঠের বাক্স সমুদ্রের পাড়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু বিমানের শব্দ শুনেই লোকজন ভিড় করতে থাকে আর হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

তিনি জানান, চেষ্টা করা হয় প্যারাসুটগুলো যাতে গাজার উপকূলে নিরাপদ ও খোলা জায়গায় নামানো হয়।  কিন্তু বিমানের শব্দে নিচে ভিড় জমে গেলে সবসময় তা সম্ভব হয় না।

এছাড়া সাহায্যের প্যাকেটগুলো ক্ষুধার্ত মানুষের তুলানয় অতি নগণ্য যা এক বালতিতে এক ফোটা পানির মতো বলে উল্লেখ করেছেন মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র মেজর রায়ান ডিক্যাম্প। তাই বিমানের শব্দ শুনলেই লোকজন সেদিকে ছুটতে থাকে বলেও জানিয়েছেন তিনি।

গাজার উত্তরাঞ্চলের ক্ষুধার্ত হাজার হাজার লোকজন তাই বিমান থেকে ফেলা প্যারাসুটের জন্যই এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নৌপরিবহন সংস্থা সরাসরি বা পরোক্ষভাবে লজিস্টিক সহায়তা যোগাচ্ছে, তাদের ওপর কড়া নজরদারি শুরু করেছে তেহরান। এ ধরনের সহায়তায় জড়িত...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ইরানের সাথে গত পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের অস্ত্রাগারে থাকা অতি নিখুঁত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ শেষ করে ফেলেছে। অভ্যন্তরীণ তথ্যের সাথে পরিচিত তিনটি...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর