হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন

আপডেট : ১৮ মে ২০২৪, ০৭:১৩ পিএম

লোহিত সাগরে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীতে এই হামলা চালানো হয়।

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে শনিবার জানিয়েছে, একটি রেডিও যোগাযোগ ইঙ্গিত দেয় যে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল এবং জাহাজটিতে আগুন লেগেছিল। তবে, এটি যোগাযোগের বিশদ বিবরণ দেয়নি। খবর রয়টার্স’র।

অ্যামব্রে আর জানায়, এসময় ট্যাঙ্কারটি সহায়তার আবেদন জানালে সাড়া পেয়েছিল এবং এর একটি স্টিয়ারিং ইউনিট কার্যকর ছিলো। তবে, কারা সহায়তা দিয়েছে তা উল্লেখ করা হয়নি।

মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে বলে উল্লেখ করে অ্যামব্রে। তারা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাট’ (উপরে ডেক, যার উপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে)-এ আগুন লেগে যায়।

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও জানিয়েছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’ হামলার ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল (১৪০ কিলোমিটার) দূরে ঘটেছে বলে জানায় ইউকেএমটিও।

হুতিদের হামলা কয়েক মাস ধরে বৈশ্বিক শিপিংয়ে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শিপিং সংস্থাগুলি দক্ষিণ আফ্রিকার পাশ দিয়ে কেপ অব হর্ন হয়ে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল যাত্রা করতে বাধ্য হচ্ছে। গাজায় কোনো কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হুতিরা এ পথে চলাচল করা জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর