লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরাইলি হামলা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:১১ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির আইতা আল-শাব, রাব এল-থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামেও হামলা চালিয়েছে ইসরাইল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা’র। 

আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে, এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। 

হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা আহত- এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালালো ইসরাইল। ইসরাইলের নতুন এ হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৯০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।

গাজায় হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরাইলের ওপর তারা হামলা চালিয়ে যাবে। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 

সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর