ইসরাইলের গাজা অভিযানে আফ্রিকান শরণার্থীদের নিয়োগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে প্রাণঘাতী অভিযানে অংশ নিতে স্থায়ী নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে আফ্রিকান শরণার্থীদের নিয়োগ করছে ইসরাইল। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। 

যুদ্ধে আফ্রিকান শরনার্থীদের নিয়োগের ওই প্রকল্পটি প্রতিরক্ষা বিভাগের আইন উপদেষ্টাদের তত্ত্বাবধানে সংগঠিতভাবে পরিচালিত হচ্ছে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট আই’র।

ইসরাইলে প্রায় ৩০ হাজার আফ্রিকান আশ্রয়প্রার্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিভিন্ন অভিবাসনবিরোধী রাজনীতিবিদদের চাপের মুখে আছেন। নেতানিয়াহু নিয়মিতভাবে তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে আখ্যায়িত করে থাকেন।

এই প্রকল্পে শেষ পর্যন্ত যোগ না দেওয়া এক ব্যক্তি হারেৎজকে জানান, তাকে একজন নিরাপত্তা কর্মকর্তা যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। দুই সপ্তাহের প্রশিক্ষণের পর তাকে অন্যান্য আশ্রয়প্রার্থীদের সঙ্গে গাজায় মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, বিনিময়ে কী পাবেন জানতে চাইলে ওই কর্মকর্তা তাকে বলেন, যদি তুমি যাও, ইসরাইল থেকে তুমি কাগজপত্র পেতে পারো। তিনি বলেছেন, যদিও আমি আসলে কিছু চাইছিলাম না।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব আশ্রয়প্রার্থী শেষ পর্যন্ত চলমান যুদ্ধে অংশ নিয়েছেন, তারা কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব পাননি। শরণার্থীদের নিয়োগের নানা নৈতিক উদ্বেগগুলো এখনও সমাধান করা হয়নি বলে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

সামরিক সূত্রটি বলেন, ‘এটি একটি সমস্যা। আইনজীবীদের জড়িত থাকা সত্ত্বেও, এটি এমন একটি মূল্যবোধের বিষয় যা ইসরাইলে আমাদের জীবনযাত্রার নৈতিকতা বিবেচনা করতে বাধ্য করে।’

ইসরাইলি সেনাবাহিনী কীভাবে শরণার্থীদের মোতায়েন করছে, তা প্রকাশের ওপর সামরিক নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি বলেও জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর