উৎপাদন পর্যায়েই হিজবুল্লাহর পেজারে মোসাদের কারসাজি!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পিএম

হিজবুল্লাহর আন্তঃযোগাযোগের জন্য ব্যবহৃত পেজারগুলোর উৎপাদন পর্যায়েই তাতে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ কারসাজি করে রেখেছিল বলে দাবি করেছেন লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর কাছ থেকে ওই পেজারগুলো আমদানি করেছিল হিজবুল্লাহ।

মঙ্গলবার লেবানন জুড়ে তাইওয়ান থেকে আমদানিকৃত হিজবুল্লাহর পাঁচ হাজার পেজারের মধ্যে প্রায় তিন হাজারই বিস্ফোরিত হয়, যেগুলোতে কয়েকমাস আগে থেকেই মোসাদ বিস্ফোরক সম্বলিত চিপ বসিয়ে  ওই কারসাজি করে রেখেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এই বিস্ফোরণের ঘটনা। দেশব্যাপী পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও তিন হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা ছাড়াও আছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

এই পেজার বিস্ফোরণের পরিকল্পনা কয়েকমাস আগে থেকেই করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে হিজবুল্লাহ ও লেবাননের একাধিক সূত্র জানিয়েছে।

হিজবুল্লাহর কার্যক্রমের সঙ্গে পরিচিত এমন দুই ব্যক্তি জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী বিভিন্ন উপায়ে হিজবুল্লাহ সদস্যদের অবস্থান শনাক্ত করতে পারে। যোগাযোগের ক্ষেত্রে এই ঝুঁকি এড়াতে নিম্নক্ষমতা সম্পন্ন যন্ত্রটি ব্যবহার করে আসছিলেন গোষ্ঠীটির সদস্যরা। পেজার যেহেতু কেবল ক্ষুদে বার্তা প্রেরণ করতে পারে, তাই এটির অবস্থান শনাক্ত করা অত্যন্ত দুরূহ।

এক লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর কাছ থেকে পাঁচ হাজার পেজার আমদানি করেছিল হিজবুল্লাহ। তিনি এপি-৯২৪ মডেলের যন্ত্রটির একটি ছবিও সরবরাহ করেছেন। যন্ত্রটি কেবল ক্ষুদে বার্তা প্রেরণ ও গ্রহণ করতে পারে। এটি দ্বারা ফোন করা যায় না।

ওই কর্মকর্তার দাবি, আমদানিকৃত যন্ত্রে উৎপাদন পর্যায়েই কারসাজি করে রেখেছিল মোসাদ। তিনি বলেন, ‘যন্ত্রগুলোতে বিস্ফোরকদ্রব্য সম্বলিত চিপ রেখে দিয়েছিল মোসাদ। চিপটি একটি বিশেষ সংকেত গ্রহণ করতে পারে। স্ক্যানার দিয়েও এই চিপের অস্তিত্ব খুঁজে বের করা অত্যন্ত কঠিন।’

একটি সাংকেতিক বার্তা গ্রহণের সঙ্গে সঙ্গেই তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয় বলে জানান তিনি।

আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পেজারগুলোতে অন্তত তিনগ্রাম বিস্ফোরক দ্রব্য লুকানো ছিলো, এতদিন ধরে যার অস্তিত্বের কথাই জানতো না হিজবুল্লাহ।

বিধ্বস্ত পেজারের গড়ন ও এর গায়ে থাকা স্টিকার পরীক্ষা করেছে রয়টার্স। এগুলো তাইপেভিত্তিক গোল্ড অ্যাপোলোর উৎপাদিত পণ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল।

মধ্যপ্রাচ্যের সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ বলেছেন, ‘গতকালের ঘটনাকে আমরা সহজেই বিবেচনা করতে পারি হিজবুল্লাহর মারাত্মক গোয়েন্দা ব্যর্থতা হিসেবে।’

এই বিস্ফোরণের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছে হিজবুল্লাহ। নাম প্রকাশ না করার শর্তে এক হিজবুল্লাহ কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির ঘটনা এটি।

এ ঘটনায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে। এ বিস্ফোরণের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। মন্তব্যের জন্য গোল্ড অ্যাপোলোর পক্ষ থেকেও কোনও সাড়া পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৈরি এক ‘বিস্ফোরক’ নীলনকশা এবার ভেস্তে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের শাসনব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাজানো...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর