রাফায় হামলা ভুল হবে, নেতানিয়াহুকে ফোনালাপে বাইডেন

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৪:০৩ পিএম

গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল অভিযান চালানো বড় ধরনের ভুল হবে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন বাইডেন।

হোয়াইট হাউজের নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফাহ শহরে ইসরাইলের বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এতো গভীরভাবে উদ্বিগ্ন।

সুলিভান বলেন, সেখানে বড় আকারের স্থল অভিযান পরিচালনা করা হলে তা হবে একটি ভুল, এটি আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটাবে। গাজায় বিরাজমান ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে, নৈরাজ্যকে আরও গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করবে।

ফোনালাপে, বাইডেন নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক, গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন।  গাজায় ইসরাইলের বর্তমান রাফাহ পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে এবং হামাসকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজিও হয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র নিরাপদস্থল হিসেবে বিবেচিত রাফাহতে হামলার অনুমোদন দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও রাফাহ শহরে নতুন করে আরও অন্তত তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ইসরাইলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরাইলের বহু পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুমারের মন্তব্যের প্রশংসা করে বলেছিলেন, এই মন্তব্যে অনেক মার্কিন জনগণের উদ্বেগ প্রতিফলিত হয়েছে এবং এটি একটি ভালো ভাষণ। শুমারের মন্তব্যের সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এটি পুরোপুরি অনুপযুক্ত।

এদিকে, সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর সমালোচনার পর নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরাইল ও দেশটির কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যেই এক মাসের বেশি সময় পর নেতানিয়াহু ও বাইডেনের এ ফোনালাপ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর