আবারও পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ৩

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:০৮ পিএম

পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ‘ওয়াফা’ বুধবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াফা’ বলেছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে একদল লোকের ওপর ইসরাইলি বিমান থেকে দুইটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাস প্রতিরোধী কার্যক্রম চালিয়েছে। বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ইসরাইলের যুদ্ধ ঘোষণার পর থেকে পশ্চিমতীরে তেলআবিবের হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইল হামাসের বিরুদ্ধে এ যুদ্ধ ঘোষণা করে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর