গাজায় ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

আহত ফিলিস্তিনিদের চিকিৎসা প্রদানের জন্য গাজা উপকূলে একটি ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রাক্কালে এই জাহাজ হাসপাতাল পাঠাচ্ছে দেশটি।

ইতালির পাঠানো ভাসমান হাসপাতালে ১৭০ জন চিকিৎসাকর্মী থাকবেন। তাছাড়া জরুরি সেবা প্রদানের জন্য থাকবেন ৩০ জন প্রশিক্ষিত জনবল। খবর আল-জাজিরা’র।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেন, ইতোমধ্যে এই অঞ্চলে দুইটি নৌযান অবস্থান করছে। সেখানেই জাহাজ দুইটিকে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এগুলো রাখার পরিস্থিতি পর্যালোচনা করছি। তবে আমি এগুলোকে সেখানে রাখার মত দিচ্ছি। এ ব্যাপারে আমার কোনো কথা নেই।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ৩৩তম দিন। এখন পর্যন্ত গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ৫৬৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া এখনও দুই হাজার ৫৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৩০৫ জন শিশু রয়েছে। অব্যাহত এ হামলায় ১৯৩ জন মেডিক্যাল স্টাফ নিহত হয়েছেন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর