হামাসের ‘সৃষ্টি’ ও ‘অর্থায়নে’ ইসরাইল দায়ী: বোরেল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল ৭ অক্টোবর ইসরাইলে হামলাকারী ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী হামাসের ‘সৃষ্টি’ ও এর ‘অর্থায়নের’ জন্য ইসরাইলকেই অভিযুক্ত করেছেন।

শুক্রবার রাতে স্পেনের মধ্যাঞ্চলীয় ভ্যালাডোলিড বিশ্ববিদ্যালয়ে তাকে এক সম্মানসূচক ডক্টরেট প্রদান অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় বোরেল তার বক্তব্যে এসব কথা বলেন।

বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি, শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই বাইরে থেকে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান চাপিয়ে দিতে হবে। খবর এএফপি’র।

তিনি বলেন, তবে আমি জোর দিয়ে বলছি, ইসরাইল এই সমাধান প্রত্যাখ্যান পুনর্নিশ্চিত করে এটি প্রতিরোধের জন্য তারা নিজেরাই হামাস তৈরির দিকে এগিয়ে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘ফাতাহ’কে দুর্বল করার প্রচেষ্টায় ইসরাইলি সরকারই হামাসকে অর্থায়ন করেছে।’

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের বিরোধিতা পুনর্ব্যক্ত করায়, ‘দুই-রাষ্ট্র সমাধান’-এর পক্ষে থাকা তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও সমালোচিত হয়েছেন।

বোরেল বলেন, ‘গাজায় আজ যেভাবে ঘৃণার বীজ বপন করা হচ্ছে, তাতে যদি আমরা দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করি, তাহলে ঘৃণা ও সহিংসতা চক্রাকারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, অন্ত্যেষ্টিক্রিয়া থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত বিকশিত হতে থাকবে।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর