দক্ষিণ গাজার সুড়ঙ্গ থেকে ইসরাইলি জিম্মি উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম

হামাসের হাতে জিম্মি হওয়ার দীর্ঘ ১০ মাস পর ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে ইসরাইলি জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

দক্ষিণ গাজার ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মঙ্গলবার ফারহানকে উদ্ধারের কথা জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। খবর রয়টার্স’র।

কায়েদ ফারহান আলকাদি (৫২) ইসরাইলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ। গাজার সীমান্তবর্তী কিবুতজের একটি বসতিতে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। উদ্ধারের পর ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে।

উদ্ধার অভিযানটি খুবই ‘জটিল’ ছিল উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, যে এলাকায় ফারহানকে পাওয়া গেছে, সেখানে ইসরাইলি সেনারা কাজ করছিলেন। তারা একটি জটিল নকশার সুড়ঙ্গব্যবস্থার খোঁজ করছিলেন। সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন বলে ধারণা করা হচ্ছিল। সেই সঙ্গে ইসরাইলি জিম্মিদের রাখা হয়েছে বলেও অনুমান করা হচ্ছিলো।

ওই কর্মকর্তা আরও জানান, সেখানে সুড়ঙ্গের ভেতরে আরও ইসরাইলি জিম্মি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ইসরাইলি সেনারা যখন ফারহানের সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন।

ফারহানের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সুড়ঙ্গে থাকার কারণে আট মাস ধরে তিনি সূর্যের আলো দেখেননি। দুই মাস তার সঙ্গে আরেকজন জিম্মিকে রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা গেছেন।

গণমাধ্যমে ফারহানের ভাই হাতেম আলকাদি জানিয়েছেন, ‘তিনি (ফারহান) ভালো অবস্থায় আছেন। এখন তাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বন্দি অবস্থায় তিনি অনেক ওজন হারিয়েছেন।’

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফারহানকে উদ্ধারের জন্য তিনি সেনাদের প্রশংসা করেছেন। হামাসের হাতে আটক থাকা প্রত্যেক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরাইল ‘নিরলসভাবে’ কাজ করে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর